| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩ শতাধিক বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১০:৪৩:০৬:পূর্বাহ্ন  |  ১২৫২১৮৯ বার পঠিত
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩ শতাধিক বাংলাদেশি আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতে অবৈধভাবে প্রবেশের পর বাংলাদেশে ফেরার পথে, পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে তিন শতাধিক বাংলাদেশি। সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির তথ্য মতে, পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্তে ৩শ’র বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চেয়ে ছিলেন।

জানা যায়, ভারতের বিভিন্ন রাজ্যে, শহর থেকে বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশকারীরা একত্রিত হয়েছিল হাকিমপুর সীমান্তে। কিন্তু বিএসএফের নজরে আসায় সীমান্তেই আটক হন তারা। শেষ তথ্য মতে, সবাই হাকিমপুর সীমান্তে অবস্থান করছে।

আটকে পড়া বাংলাদেশিরা জানাচ্ছেন, অনুপ্রবেশের পর তারা কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরগুলোয় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু সম্প্রতি ভারতজুড়ে শুরু হওয়া এসআইআ (ভোটার তালিকা সংশোধন) কারণ তারা বাংলাদেশে ফিরতে চেয়ে ছিলেন।

বিহারের পর দ্বিতীয় পর্বে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। এই পরিস্থিতিতে অফিসিয়াল বিবৃতি না দিলেও বিএসএফ সূত্রে জানা যায়, হাকিমপুর সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের সংখ্যাটা অনেক বেশি। তবে আটকে পড়া এই বাংলাদেশিদের মানবিক বিবেচনায় গ্রেপ্তার করা হয়নি। আবার পাসপোর্ট নেই তাই নিয়মমাফিক দেশে পাঠানো যাচ্ছে না। অন্য কি উপায় পাঠানো যেতে পারে তাই নিয়ে পরিকল্পনা চলছে এবং এদের মধ্যে সকলেই বাংলাদেশি কি না— সেই সব নথিও খতিয়ে দেখছে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪