| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:৩১:৪০:অপরাহ্ন  |  ১২৭৬৭৯৮ বার পঠিত
উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, উত্তরায় দোকানে আগুন ছিল তারা গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উত্তরার আহলিয়া এলাকায় হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ। সেখানে দেখা যায় একটি প্রাইভেটকার আগুনে পুড়ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন ছিল তবে আমাদের কাজ করতে হয়নি। তবে দোকানের আগুন আমাদের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪