| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:৪৪:১৫:অপরাহ্ন  |  ১২৩৮৪৪৪ বার পঠিত
ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) রাত আটটা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিলবোর্ডের নিচের প্রধান সড়কে মোটরসাইকেলে এসে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পেছন থেকে একটি পুলিশের গাড়ি ধাওয়া করেও তাদের ধরতে পারিনি।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন জানান, আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নাম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪