রিপোর্টার্স২৪ডেস্ক : রাজধানীতে আইটি ব্যবসার আড়ালে অনলাইনে শিশা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রকে শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। তাদের কাছ থেকে এ যাবতকালের সর্বোচ্চ পরিমাণ শিশা জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ডিএনসির উপ-পরিচালক মো. মেহেদী হাসান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ‘অনলাইন ডেলিভারি’ নামের আড়ালে দীর্ঘদিন ধরে শিশা কারবারি করে আসছিল চক্রটি। ডিএনসির গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে যোগাযোগ করলে দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ শিশা জব্দ করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস কনফারেন্সে গ্রেফতারদের পরিচয়, জব্দকৃত শিশার পরিমাণ এবং চক্রটির নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি