| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দিল্লি প্রথম, ঢাকা পঞ্চম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৪:১৭:৫৭:পূর্বাহ্ন  |  ১২৩২২৫৫ বার পঠিত
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দিল্লি প্রথম, ঢাকা পঞ্চম
ছবির ক্যাপশন: বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দিল্লি প্রথম, ঢাকা পঞ্চম

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এল ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ার–এর মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার আপডেট অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৭৬, যা সরাসরি ‘দুর্যোগপূর্ণ’হিসেবে চিহ্নিত।

এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে। ঢাকার স্কোর ১০১, যা আইকিউএয়ারের মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’—বিশেষ করে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৮২,  (২৮১), তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৯৯, চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি, স্কোর ১৩৭।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪