রিপোর্টার্স২৪ ডেস্ক: বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সম্ভাব্য এই লঘুচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গড়ে উঠতে পারে এবং কিছুটা ঘনীভূত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বিস্তার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও সাধারণভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সামুদ্রিক এলাকার জেলেরা এই লঘুচাপের প্রভাবের বিষয়ে খেয়াল রাখবেন।
রিপোর্টার্স২৪/ঝুম