| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭০ বাংলাদেশিকে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৬:৫৩:২০:পূর্বাহ্ন  |  ১২৬৪৭০৩ বার পঠিত
লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭০ বাংলাদেশিকে
ছবির ক্যাপশন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজেড২২২-এর মাধ্যমে ঢাকায় পৌঁছান।

এই প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে অনেকে অপহরণ, নির্যাতন ও নানা সমস্যার শিকার হয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা, খাদ্যসামগ্রী এবং পথ খরচা প্রদান করা হয়। একইসাথে তারা তাদের অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য অনুরোধ করা হয়।

লিবিয়ায় উপস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসিতদের উদ্দেশে বলেন, “বিদেশে কাজের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ উপায়ই একমাত্র সঠিক পথ। অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। দেশে ফিরে নিজেদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন।”

এছাড়া জানা গেছে, আগামী ৩০ নভেম্বর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরানোর জন্য প্রস্তুতি চলছে। বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম নিরাপদ প্রত্যাবাসনের জন্য নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪