| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৭:০৭:৩০:পূর্বাহ্ন  |  ১২৬১৪৬৯ বার পঠিত
আজও ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা
ছবির ক্যাপশন: ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের পরও ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ আজও নিরাপত্তার চাদরে ঘেরা।

সকাল থেকেই প্রবেশপথে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা দায়িত্বে রয়েছেন। সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত এবং প্রতিটি প্রবেশকারী–পথচারী, সাংবাদিক ও আইনজীবীর পরিচয় যাচাই করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রায়ের পর পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই রায় দেন। রায়ে উল্লেখিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে– ২০২৪ সালের গণভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, এবং পুলিশের মাধ্যমে ছয়জন আন্দোলনকারীকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনাসহ আরও কয়েকটি দমনমূলক ঘটনা।

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের সঙ্গে সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪