| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের ব্যালটে চার প্রশ্ন,সরকারের খসড়া প্রস্তাব প্রকাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৭:৪৯:০৫:পূর্বাহ্ন  |  ১২৬৬৬০৬ বার পঠিত
গণভোটের ব্যালটে চার প্রশ্ন,সরকারের খসড়া প্রস্তাব প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। গণভোটের ব্যালটে চারটি বিষয়ে জনমত নেওয়ার জন্য খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে সরকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে গণভোটের সম্ভাব্য প্রশ্নগুলো উল্লেখ করা হয়। এতে বলা হয়, ভোটাররা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’–এ উত্থাপিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানাবেন কি না,এ বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দেবেন।

পোস্টে প্রস্তাবিত চারটি বিষয়ের উল্লেখ করা হয়:

ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে।

খ. আগামী জাতীয় সংসদ দুই কক্ষবিশিষ্ট হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।

গ. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারসহ নানা বিষয়ে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর যে ৩০ দফা ঐকমত্য হয়েছেবিজয়ী দলগুলো সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে উল্লিখিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, গণভোটে এসব চার বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে মতামত জানাবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪