| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে : অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:০৩:০০:পূর্বাহ্ন  |  ১২৪৮৩৫৯ বার পঠিত
আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান  কেনা হবে : অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আনসার সদস্যদের ব্যবহৃত আগের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এ কারণে নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনা হচ্ছে না।

কোন কেন্দ্রে বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে—এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই সীমিতভাবে ক্যামেরা দেওয়া হবে। তিনি বলেন, “স্বচ্ছতার সঙ্গে কেনা হবে ক্যামেরাগুলো। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে চূড়ান্ত করবে।”

তিনি আরও জানান, চাহিদা বৃদ্ধির কারণে এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনায় নিয়ে ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও হয়েছে।

আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এখন থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, `রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।'

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪