| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব জায়গায়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:২৫:২২:পূর্বাহ্ন  |  ১২৬৪৪৮৪ বার পঠিত
হাসিনার ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব জায়গায়

জ্যেষ্ঠ প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী  আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পাশাপাশি এ কপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কপি পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এর আগে, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪