| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:৩০:৫৭:পূর্বাহ্ন  |  ১২৩০৯৩৬ বার পঠিত
১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান বলেন,‘গত ১০ মাসে শুধুমাত্র রাজধানীতেই মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যাকাণ্ড ঘটেছে। এর অধিকাংশ ঘটনারই রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।’

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের পর বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই হেলমেট ও মুখোশধারী তিনজন সশস্ত্র ব্যক্তি ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার সময় দোকানে ৯ জন উপস্থিত থাকলেও হামলাকারীদের থামানো সম্ভব হয়নি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪