স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসার সিঁড়ির নিচ থেকে কার্টনে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি নম্বর বাসা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আহমেদ বিষয়টি জানান। তিনি জানান, সুমন মৃধা নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ির নিচে ককটেল রাখা আছে—এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেলগুলো একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব