সিনিয়র রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হলেন- মেহেদী (২১), ফামি (১৮), আরিফ (২৫), সুমন মোল্লা (২৫), ফজলু (৩৮), ইসমাইল হোসেন রাজু (২৮), মনির হোসেন (৩৮), মোঃ রানা (২৪), হারুনুর রশিদ (৩০), ইসমাইল হোসেন জুবায়ের আগুন (৩৩), তরিকুল ইসলাম রাজু (৩৩), রাসেল মিয়া (২৩), হায়দার ইমাম রাব্বি (২৫), ইমন হাসান (২৯), নূর হোসেন মিলন (২৫), ইয়াসিন হাসান সেন্টু (২৭), বিকি (২৪), ইউসুফ (৪২), জনি (২৫) ও হাসান (২৪)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়ারা নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি