| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধন পেতে সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে ইসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:১১:০৩:অপরাহ্ন  |  ১২৭১৬৯১ বার পঠিত
নিবন্ধন পেতে সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে ইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক : নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি রফিকুল আমীনের নেতৃত্বাধীন আমজনগণ পার্টির আবেদনও পুনরায় যাচাই করবে কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবার মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১২১টি দলকে নামঞ্জুর করা হয়েছে। পরবর্তীতে দাবি-আপত্তির ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- মার্কসবাদী এবং আমজনগণ পার্টি, এই তিনটি দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আমজনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি পাওয়ায় বিষয়টি পুনরায় যাচাই করা হচ্ছে। তবে বাকি দুই দলকে এ পর্যায়ে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল, এই সাতটি দলের আবেদনের তথ্য পুনর্বিবেচনার আওতায় আনা হয়েছে। এসব দলের বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪