| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাশিমপুর কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১২:৪৮:৪৪:অপরাহ্ন  |  ১২৬০২৪০ বার পঠিত
কাশিমপুর কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মারা যাওয়া মুরাদ হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা গেছে, মৃত মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা ছিল। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪