| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারও বিজয় দিবসে প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৬:২০:৫৯:পূর্বাহ্ন  |  ১২৩৫৮৭৪ বার পঠিত
এবারও বিজয় দিবসে প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: এবারও বিজয় দিবসে প্যারেড হচ্ছে না: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান বিজয় দিবসকে সামনে রেখে সারাদেশে কোনো ধরনের উত্তেজনা বা অস্থিরতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, গতবারের মতো এবারের ১৬ ডিসেম্বরও বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার যে আলোচনা চলছে, বিজয় দিবসের নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পরও দেশে কোনো অস্থিরতা দেখা যায়নি। বিজয় দিবস ঘিরেও কোনো ধরনের সমস্যার সম্ভাবনা নেই। সবকিছুই স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, আগের মতোই এবারও বিজয় দিবস উদযাপন হবে, বরং আগের তুলনায় আরও জোরালোভাবে আয়োজন করা হবে। তবে গতবার যেমন প্যারেড হয়নি, এবারও প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না। সবার জন্য নির্বিঘ্ন ও আনন্দঘন বিজয় দিবস কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় দিনটিকে শান্তি-শৃঙ্খলার সঙ্গে উদযাপন করতে সরকার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।

এ সময় এক সাংবাদিক ডিবি পরিচয়ে মঙ্গলবার রাতে এক সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ও পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্ময় প্রকাশ করে বলেন, এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি তদন্ত করে দেখতে হবে। সাংবাদিক তুলে নেওয়ার ঘটনাটি পুলিশের ভুল ছিল কি না। এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনাটি আগে তদন্ত করে দেখি, তারপর মন্তব্য করা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪