রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী শিক্ষার সুযোগ ছাড়া সমাজে উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।
তিনি বলেন, নারীদের পেছনে ফেলে সামনে এগোনো যাবে না। ইসলামের সমৃদ্ধ ইতিহাসকে রক্ষা করতে মাদ্রাসায় নারী শিক্ষার বিস্তার অপরিহার্য।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে এ আহ্বান দেন তিনি। অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এটি আয়োজন করে নিবরাস ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তব্যে আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের পর মাদ্রাসা শিক্ষার প্রসারের যে সুযোগ তৈরি হয়েছে, তা হারালে আগামী ৫৪ বছর এই সুযোগ হাতছাড়া থাকবে।
এসময় তিনি দেশের বিভিন্ন মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও আশাব্যক্তি ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি যোগ্য ও ভালো সরকার পাবে, যা শিক্ষার প্রসার ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রিপোর্টার্স২৪/ঝুম