| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৮:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  ১২২৯৭৫৬ বার পঠিত
সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ ঘোষণা এমবিসিবির
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে ‘গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে’ এই অভিযোগের প্রতিবাদেই সারাদেশে দোকান বন্ধের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তারা বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যেই মুক্তি না দিলে সারা দেশে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। প্রয়োজন হলে দেশ অচল করে দেওয়ার আন্দোলনও করা হবে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পিয়াসকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি জানান, রাত ৩টার দিকে কয়েকজন ডিবি সদস্য বাসায় প্রবেশ করে তার স্বামীকে নিয়ে যায় এবং এসময় পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

সংগঠনটির নেতারা পিয়াসের ‘অবিলম্বে মুক্তি’ দাবি করে বলেন, স্বচ্ছ তদন্ত ছাড়া এ ধরনের পদক্ষেপ ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪