| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল কার্ড ঘরে বসেই রিচার্জ করতে পারবেন যেভাবে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৯:৩৯:৫২:পূর্বাহ্ন  |  ১২৪৬০৪৮ বার পঠিত
মেট্রোরেল কার্ড ঘরে বসেই রিচার্জ করতে পারবেন যেভাবে
ছবির ক্যাপশন: মেট্রোরেল কার্ড ঘরে বসেই রিচার্জ করতে পারবেন যেভাবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার মেট্রোরেলের যাত্রীরা এবার ঘরে বসেই তাদের স্থায়ী র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করতে পারবেন। আর স্টেশন বা ব্যাংকের বুথে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইন রিচার্জ সেবা চালু হবে। প্রথম পর্যায়ে যাত্রীরা ডিটিসিএর ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে কার্ড রিচার্জ করতে পারবেন। পরবর্তীতে একটি অ্যাপ চালু করা হবে, যা আরও সহজভাবে রিচার্জ করার সুবিধা দেবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, অনলাইন রিচার্জ চালু হলে স্টেশনে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত  অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা স্পর্শ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন, সেক্ষেত্রেও একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য হবে।

ডিটিসিএ সূত্র জানায়, স্টেশনগুলোতে ইতিমধ্যে এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম বসানো হবে।

বর্তমানে ঢাকার মেট্রোরেল সকাল ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত চলাচল করছে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৭:১৫-এ এবং শেষ ট্রেন রাত ১০:১০-এ। আগামী মাসে ট্রেনগুলোর মধ্যে সময় ব্যবধান দুই মিনিট কমানো হবে, ফলে দৈনিক যাত্রী চলাচল আশা করা হচ্ছে পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪