এর আগে আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম। তিনি গত ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনা বা বাতিলের উদ্যোগ নিতে আইনি নোটিশও পাঠান।
আবেদনকারী আইনজীবী জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই আদানি যদি সিঙ্গাপুরে তাদের পাওনা নিয়ে সালিশি কার্যক্রম শুরু করে, তবে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তাঁর দাবি, আদানি–চুক্তিতে নানা অনিয়ম আছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সালিশি প্রক্রিয়া স্থগিত জরুরি।
ঠিক এক বছর আগে—গত বছরের ১৯ নভেম্বর—হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই চুক্তি নিয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে। সেই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে চুক্তির অনিয়ম–অভিযোগ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসসি