| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে গর্বিত প্রতিটি বাংলাদেশি: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১২:২৬:৪১:অপরাহ্ন  |  ১২৬৬৭৮১ বার পঠিত
ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে গর্বিত প্রতিটি বাংলাদেশি: প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১–০ গোলের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়। মঙ্গলবার ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম সাফল্য হিসেবে রেকর্ডে গেছে।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচের জয় নয়; খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এটি বড় অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন জয় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’

তিনি আরও আশা প্রকাশ করেন, ‘এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়ক হবে। এছাড়া প্রধান উপদেষ্টা জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং ভবিষ্যতের সরকারগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদী।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪