| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরে আমন্ত্রণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

দিল্লিতে ড. খলিলুরের সঙ্গে অজিত দোভালের বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৩৯:২৩:অপরাহ্ন  |  ১২২৭০১৪ বার পঠিত
দিল্লিতে ড. খলিলুরের সঙ্গে অজিত দোভালের বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক হয়। পরে নয়াদিল্লিতে  বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)–এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে অজিত দোভাল ও তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে। সেখানে সিএসসির অগ্রগতি, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ড. খলিলুর রহমান আলোচনার সময় অজিত দোভালকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সিএসসি–র সপ্তম সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি পৌঁছান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪