| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্লবী থানার বিপরীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৭:০৪:৫০:অপরাহ্ন  |  ১২৪২৩৬৮ বার পঠিত
পল্লবী থানার বিপরীতে ককটেল বিস্ফোরণ, আহত ১
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানার ঠিক বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে।

পুলিশের একটি সূত্র জানায়, থানার বিপরীতে হঠাৎ পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী আহত হন। ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের থানার বিপরীত পাশে বিস্ফোরণ হয়েছে। তবে কয়টি ককটেল ছিল, তা নিশ্চিত করে বলতে পারছি না। ঘটনার সময় আমি থানার ভিতরে ছিলাম।”

বিস্ফোরণের পর পুলিশ আশপাশের এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪