| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজ গার্ডেন কিনে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা, তদন্ত করছে দুদক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৩৪:০৭:অপরাহ্ন  |  ১২৫৩১৬০ বার পঠিত
রোজ গার্ডেন কিনে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা, তদন্ত করছে দুদক

রিপোর্টার্স২৪ডেস্ক:  রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা অপচয় করে আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত রোজ গার্ডেন ক্রয়ের মাধ্যমে আর্থিক ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার(১৯ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ১৯৩১ সালে ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার টিকাটুলিতে প্রায় ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন প্রাসাদটি নির্মাণ করেন। পরে ১৯৩৬ সালে তিনি এটি বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশীদের কাছে বিক্রি করেন। প্রাসাদটির মালিকানা নেওয়ার পর রশীদ সেখানে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যা সে সময় ঢাকার সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দুদকের বরাত দিয়ে তিনি আরো বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন এই প্রাসাদেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।২০১৮ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকায় তাদের দলীয় ইতিহাসের সাথে যুক্ত এ ভবনটি কিনে নেয়, যাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪