| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সিনিয়র জজের মোবাইল-চশমা ছিনতাই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ২১:৩৪:১৫:অপরাহ্ন  |  ১২৬৩৬০৪ বার পঠিত
রাজধানীতে সিনিয়র জজের মোবাইল-চশমা ছিনতাই

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর থানার অধীন সংসদ ভবন এলাকার ভেতর দিয়ে হাঁটার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নেয়।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি রাত ১০টার দিকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি ইবনে মিজান জানান, জজের ব্যবহৃত রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও চশমা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে এবং মোবাইল ফোন উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্র জানায়, জজ পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ তিনজন ছিনতাইকারী তার সামনে এসে দাঁড়িয়ে হুমকি দেয়। পরে তারা জজের মোবাইল ফোন ও চশমা নিয়ে দ্রুত সটকে পড়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪