| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত নগরীর শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৪:২১:২৬:পূর্বাহ্ন  |  ১২৬০১৭৫ বার পঠিত
বিশ্বের দূষিত নগরীর শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম
ছবির ক্যাপশন: বিশ্বের দূষিত নগরীর শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণে আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দেখায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’অবস্থায় পৌঁছেছে।

এ সময়ে ১৯৪ একিউআই স্কোর নিয়ে ঢাকা রয়েছে বিশ্ব দূষণ তালিকার পঞ্চম স্থানে, যার মানে রাজধানীর বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উজবেকিস্তানের শহর তাসখন্ত। শহরটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৩ গুণেরও বেশি রয়েছে। 

রাজধানী তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), বেচারাম দেউড়ি (২১০) ও কল্যাণপুর (২০২) এলাকা।

তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (১৯৮), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪