| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে বহনযোগ্য নয়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:১১:১৮:পূর্বাহ্ন  |  ১২৩৬২৯৯ বার পঠিত
১৩ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের পক্ষে বহনযোগ্য নয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য নতুন বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত করেছে।

প্রস্তাবটি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে পেশ করেন এবং ১০৫টি দেশ সমর্থন প্রকাশ করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

২০১৭ সাল থেকে গৃহীত এই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারে বিধিনিষেধ আর বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল সমর্থন জ্ঞাপন করার পাশাপাশি গত আট বছরে বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার দেশের পক্ষে আর বহনযোগ্য নয় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪