| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল ভোর পর্যন্ত তিতাস গ্যাসের চাপ কম থাকবে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:৩২:১০:পূর্বাহ্ন  |  ১২২৫৯১৮ বার পঠিত
আগামীকাল ভোর পর্যন্ত তিতাস গ্যাসের চাপ কম থাকবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত স্বল্প থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং এ সময় গ্যাসের ব্যবহার সংক্রান্ত পূর্বপরিকল্পনা করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ কাজটি তিতাস গ্যাসের সরবরাহের স্থিতিশীলতা এবং নিরাপদ কার্যক্রম নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক। গ্রাহকদের এই সময়ে গ্যাসের ব্যবহার সতর্কভাবে করার জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪