| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির সংলাপে ডাক পাচ্ছে না ১৪ দলের শরিকরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৯:২৮:৩৫:পূর্বাহ্ন  |  ১২৫৬২৬৭ বার পঠিত
ইসির সংলাপে ডাক পাচ্ছে না  ১৪  দলের শরিকরা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কয়েক শরিককে বাদ রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসি কর্মকর্তারা, তবে এই দলগুলোকে সংলাপে না ডাকাই এখন নিশ্চিত হয়ে গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। বুধবার পর্যন্ত চার দফায় ৪৮টি নিবন্ধিত দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেলেও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি সংলাপে অংশ নেয়নি। বাকি ৪৭টি দলকে নিয়ে ধারাবাহিকভাবে সকাল ও দুপুরে দুই পর্বে সংলাপ সম্পন্ন করেছে কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৯টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্থগিত রয়েছে। ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে। ফলে কার্যকরভাবে নিবন্ধিত দল রয়েছে ৫৫টি। সেই হিসেবে সাত দলের সঙ্গে সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।

এই সাত দল হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু), তরিকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি। এর পাশাপাশি জাতীয় পার্টিও আমন্ত্রণবঞ্চিতদের তালিকায় রয়েছে। যদিও ১৪ দলের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ইতোমধ্যে আমন্ত্রণ পেয়ে সংলাপে অংশ নিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪