| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট সচিবালয় আইন চূড়ান্ত অনুমোদন: আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১১:৪০:২৯:পূর্বাহ্ন  |  ১২৫৫১৯৬ বার পঠিত
সুপ্রিম কোর্ট সচিবালয় আইন চূড়ান্ত অনুমোদন: আইন উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট সচিবালয় আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে আইনটি এখনই কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আফিস নজরুল। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, নতুন আইনের ফলে নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি এবং নিয়োগ-সংক্রান্ত সকল ক্ষমতা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে চলে যাবে। এতদিন এসব বিষয়ে নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয়।

তিনি বলেন,বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন দীর্ঘদিনের দাবি। বিচারীয় সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশেও এটি উল্লেখ ছিল। আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আইনটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ড. আফিস নজরুল জানান, সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকলেও বাস্তবে তা আইন মন্ত্রণালয় পরিচালনা করে। নতুন আইন কার্যকর হলে এসব ক্ষমতা আর সরকারের হাতে থাকবে না।

তিনি বলেন,শুধুমাত্র বিচারিক দায়িত্বে থাকা নিম্ন আদালতের বিচারকদেরই নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও ছুটির বিষয়টি সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে থাকবে। তবে যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখবে আইন মন্ত্রণালয়।

বিগত সরকারের সময়ে নিম্ন আদালতের ওপর আইন মন্ত্রণালয়ের প্রভাব ছিল বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি অভিযোগ করেন,অতীত সরকার আমলে আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন, সাজা বা অন্য সিদ্ধান্ত নিতেন এমন অভিযোগ বহুবার এসেছে। নতুন আইন কার্যকর হলে এ পরিস্থিতির অবসান ঘটবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪