| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্রসচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১২:৪২:৪২:অপরাহ্ন  |  ১২৪২৪২৭ বার পঠিত
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্রসচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত

কূটনৈতিক রিপোর্টার: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশ চিঠি অথবা কি কি ধরণের পদক্ষেপ নিবে এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে যান।

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা এবং চিঠি পাঠানোর প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের 

জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এ সংবাদ সম্মেলন এবং সংবাদকর্মীদের সঙ্গে যে আলাপ হচ্ছে; এটা একইসঙ্গে থিম্পুতে হচ্ছে। এটা খুবই অসৌজন্যমূলক হবে যদি আমরা এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে অন্য কোনো আলোচনা করি। আমি আশা করি, আপনারা বুঝবেন।

আসাদ আলম সিয়ামের কৌশলী জবাবের পাল্টা প্রশ্নে আরেক সংবাদিক বলেন, আমরা এটা আলাদা রাখতে চাই। এটা সফরের বাইরের প্রশ্ন। আপনি বলেছেন, আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে, সেক্ষেত্রে প্রতিবেশীর কথা আসতেই পারে। জবাবে পররাষ্ট্রসচিব বলেন, আঞ্চলিক বিষয় বলতে আমরা সার্ক ও বিমসটেক বোঝাচ্ছি। আমরা আমাদের বিষয়েই থাকি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, আগামী শনিবার (২২ নভেম্বর) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তার এ সফরে স্বাস্থ্য, কৃষি ও ইন্টারনেট সহযোগিতায় তিনটি সমঝোতা সই হবার সম্ভাবনা রয়েছে।

সফরের সময় প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, পররাষ্ট্র উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪