| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৈলাশটিলার বন্ধ কূপে মিলেছে গ্যাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:০০:৫৩:অপরাহ্ন  |  ১২১৫৯৫৫ বার পঠিত
কৈলাশটিলার বন্ধ কূপে মিলেছে গ্যাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চার মাসের প্রচেষ্টায় সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি বন্ধ কূপে নতুনভাবে গ্যাসের সন্ধান পেয়েছে পেট্রোবাংলা। ওয়ার্কওভার কার্যক্রম সফল হওয়ায় কৈলাশটিলা–১ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন নিশ্চিত হয়েছে। আগামী ২–৩ দিনের মধ্যেই গ্যাসটি জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কৈলাশটিলা–১ কূপ ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, কূপটি দেশের প্রাচীন কূপগুলোর একটি। ১৯৮৩ সালে প্রথম এখানে গ্যাস পাওয়া যায়। ২০১৯ সালের পর কূপটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি জানান, সফল ওয়ার্কওভারের ফলে আগামী ১০ বছর প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

পেট্রোবাংলা জানায়, গত ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ ‘বিজয়–১২’ দিয়ে কূপটির ওয়ার্কওভার কাজ শুরু করা হয়। ১৯৬১ সালে আবিষ্কৃত কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে মোট আটটি কূপ খনন করা হয়েছে। ৮৭৮.৮০ বিলিয়ন ঘনফুট প্রমাণিত মজুদের বিপরীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত উত্তোলন করা হয়েছে প্রায় ৮১২.১৭ বিলিয়ন ঘনফুট, যা উত্তোলনযোগ্য মজুদের ৯২.৪২ শতাংশ।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে কৈলাশটিলা–২ নম্বর কূপে ওয়ার্কওভার সফল হয়ে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। গত বছর নতুনভাবে খনন করা কৈলাশটিলা–৮ নম্বর কূপ থেকেও দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪