| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোফায়েল আহমেদের সহধর্মিণী মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৭:৫১:২৯:অপরাহ্ন  |  ১২১৪৪৫৯ বার পঠিত
তোফায়েল আহমেদের সহধর্মিণী মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম আর আর নেই। বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগতে থাকা আনোয়ারা বেগম বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই পিন্টু তালুকদার।

পারিবারিক সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা এই বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ।

আনোয়ারা বেগম দীর্ঘদিন নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুমার নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ ১৯৬৪ সালে বিএসসি পাস করার একই বছর ভোলা শহরের আনোয়ারা বেগমকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নী পেশায় চিকিৎসক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪