| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের সবজিতে বাজার ভরলেও কমেনি দাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৪:৩৭:০১:পূর্বাহ্ন  |  ১২৪৫৫১২ বার পঠিত
শীতের সবজিতে বাজার ভরলেও কমেনি দাম
ছবির ক্যাপশন: শীতের সবজিতে বাজার ভরলেও কমেনি দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : শীতের আগমনে রাজধানীর কাঁচাবাজার এখন মৌসুমি সবজিতে পরিপূর্ণ। ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে গাজর, শিম, মুলা সবই বাজারে পর্যাপ্ত। তবে প্রাচুর্য বাড়লেও কমেনি দাম। বেশিরভাগ সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) ধানমন্ডির রায়েরবাজার, মোহাম্মদপুর টাউন হল ও আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেশি টমেটো বাজারে এলেও দাম বেশ উচ্চ প্রতি কেজি ১৬০ টাকা। ছোট টমেটো মিলছে ১২০ থেকে ১৪০ টাকায়, আর বড় টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। পেঁয়াজের দামও কমতে চাচ্ছে না,  খুচরায় ১১০–১২০ টাকা, আর পাইকারিতে ৯০–১০০ টাকাতে বিক্রি হচ্ছে।

বাজারে মানভেদে ফুলকপি প্রতিপিচ ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকা ও পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ২০ টাকা থেকে ৩০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, শালগম ৭০ টাকা থেকে ৮০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক কেজি কাঁচা মরিচের দাম ১৬০ থেকে ১৮০ টাকা গুণতে হবে ক্রেতাদের।

এ ছাড়া লাউ প্রতিপিচ ৫০ থেকে ৬০ টাকা, লেবু ৬০ টাকা ডজন, আলু ২০ থোকে ২৫ টাকা কেজি, ধনে পাতা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সকালে সবজি বিক্রেতা সায়েম বলেন, সবজীর দাম কিছুটা কমেছে। এখনো ১০০ টাকার নিচে কম সবজি পাওয়া যায়। কেজি ৮০ থেকে ১০০ টাকা প্রতিটি সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি বাজারে আসার কারণে কিছুটা সবজির দাম কমেছে। বিভিন্ন শাকের দামও কম আছে।  আগে ২০ টাকা ৩০ টাকা আর্টব বিক্রয় হলেও, এখন ১০ থেকে ১৫টাকাটি বিক্রি হচ্ছে।  

রাজধানীর প্রতিটি বাজারে ১১০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ৯০ থেকে ১০০ টাকা পাইকারি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।  বিক্রেতাদের ভাষ্যমতে, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও পাইকারি দাম কমছে না। আমাদের বেশি দামে কিনতে হয় তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০, কলমি শাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকায়। মুহাম্মদপুর টাউন হলের সবজি ক্রেতা সোহেল হোসেন বলেন, শীতকালীন সব সবজিই আছে। দামটা এখনো কম না। অনেক সবজীর দাম হয়তো কমেছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য আরো কমলে ভালো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪