| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিশ্বের দ্বিতীয় অবস্থানে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৫:২৭:১৯:পূর্বাহ্ন  |  ১২১৯০২৩ বার পঠিত
ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিশ্বের দ্বিতীয় অবস্থানে
ছবির ক্যাপশন: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’বিশ্বের দ্বিতীয় অবস্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের শুক্রবার (২১ নভেম্বর) প্রকাশিত বায়ুদূষণ সূচক অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই সময়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুর মান ৪২০ স্কোর, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

ঢাকার বাতাসের একিউআই স্কোর ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। তালিকার তৃতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা (২১৭ স্কোর), চতুর্থে উজবেকিস্তানের তাসখন্দ (২১৬ স্কোর) এবং পঞ্চমে পাকিস্তানের লাহোর (১৯৯ স্কোর)।

আইকিউএয়ারের সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে বায়ু ভালো, ৫১-১০০ পর্যন্ত মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ৩০১-৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়। শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

বায়ুদূষণ মূলত পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)-এর মাত্রার ওপর নির্ভর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। দীর্ঘমেয়াদী ক্ষতি হিসেবে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং শ্বাসনালীর সংক্রমণ দেখা দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪