| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় অনেক ভবন ধস ও হেলে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:০১:২৮:পূর্বাহ্ন  |  ১২১৯৩৩৮ বার পঠিত
ঢাকায়  অনেক ভবন ধস ও হেলে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে ভবন ধস, ভবনে ফাটল ও হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে

রাজধানী ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪