| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে হেলে পড়লো রাজধানীর বেশ কয়েকটি ভবন, ধরেছে ফাটল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:২৩:৩২:পূর্বাহ্ন  |  ১২৪৪২৫৬ বার পঠিত
ভূমিকম্পে হেলে পড়লো রাজধানীর বেশ কয়েকটি ভবন, ধরেছে ফাটল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ৫.৭ রিখটার স্কেলের এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়। এর কিছু সময় পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবন হেলে পড়া এবং ফাটল ধরার ছবি ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা।

শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকাররম ভবনের দেয়ালে ফাটল ধরেছে। শেখ মুজিব হলের পুরাতন ভবনের ৩য় তলার ছাদের ফাটল ধরেছে।

এদিকে, টঙ্গী রেলস্টেশন রোডের একটি ভবন হেলে পড়ে। রাজধানীর স্বামীবাগ এলাকার ৫২/এ নম্বর ভবনটি পেছনের একটি ভবনের দিকে হেলে পড়েছে। বাড্ডা লিংক রোডের একটি ভবনও পাশের একটি ভবনের ওপর হেলে পড়ে। নিউমার্কেটের নীলক্ষেত বইয়ের মার্কেটের সামনের কনফিডেন্স ভবনটি অনেক খানি হেলে পড়েছে।

অন্যদিকে, ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে কশাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং পড়ে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়েছে আছে। আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন। অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

 রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪