রিপোর্টার্স২৪ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে এই পদক তুলে দেন।
এর আগে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ আর্মড ফোর্সেসের প্রকাশনা ‘ট্রেনিং কমপেনডিয়াম’-এর মোড়ক উন্মোচনও করেন।
রিপোর্টার্স২৪/আয়েশা