রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প রাজধানী ঢাকায় কেউ অনুভব করেনি। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন তিনি, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যা আমাদের অবশ্যই গুরুত্বসহকারে নিতে হবে এবং প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে । কিন্তু যেসব ভবন আগে হয়েছে, সেগুলোর নব্বই শতাংশ ভূমিকম্প টেকসই না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেওয়া যাবে না।
দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। এর আগে, এর আগে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস), ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। এদিকে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রিপোর্টার্স২৪/ঝুম