| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে আহত ১৮ জন ঢামেকে ভর্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:২৩:২০:পূর্বাহ্ন  |  ১২১৮০৪৭ বার পঠিত
ভূমিকম্পে আহত ১৮ জন ঢামেকে ভর্তি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র আরাফাত (২০) ও নুরুল হুদা (২০) মোহাম্মদপুরের কামরুল আলমের মেয়ে সুবিয়া (১৪) কামরাঙ্গীরচরের বাদশা মিয়ার ছেলে সোহেল (৩৫)মালিবাগ চৌরাস্তা মাটির মসজিদ এলাকার হারুনুর রশিদ (৫৬)

মিরেরটেকের নির্মাণ শ্রমিক আবুল খায়ের (৬০) ও রিকশাচালক (৪০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তানজিল হোসেন (২৬) খিলগাঁও এলাকার হারুনুর রশিদ (৫৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও মহসিন হলের ভিপি সাদিক শিকদার (২৬) রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০) আরমানিটোলা এলাকার সজীব (২২)

আজ সকাল ১০টা ৩৮ মিনিটের পর ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আহতরা ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসার জন্য আসেন। দুপুর ১২টা পর্যন্ত সবাই পর্যায়ক্রমে ভর্তি হন এবং বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন রুমে চিকিৎসাধীন আছেন।

ভূমিকম্পে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ বাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। ভুমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে সড়কের পাশে থাকা দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪