| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘোড়াশালসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৪৬:৩০:পূর্বাহ্ন  |  ১২২০০৯২ বার পঠিত
ঘোড়াশালসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ সাময়িক বন্ধ রয়েছে দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র । শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায়  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

জানানো হয়, ভূমিকম্পজনিত কারণে ঘোড়াশাল, আশুগঞ্জ,বিবিয়ানা,বাঁশখালী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানায় পিডিবি।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মাঝারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪