| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৩৭:২৬:পূর্বাহ্ন  |  ১২৪৮৬২৬ বার পঠিত
মেট্রোরেল লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মেট্রোরেলের কাজীপাড়া শেওড়াপাড়া অংশে ট্র্যাকের ওপর জর্দার কৌটায় মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্র্যাকের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীরা বিস্ফোরক সদৃশ বস্তু দুটি দেখে সঙ্গে সঙ্গে এমআরটি পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী। তিনি জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের উপর ট্র্যাক লাইনে কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল দুটি পাওয়া যায়। ঘটনাস্থলটি কাফরুল থানার অন্তর্গত। খবর পেয়ে দ্রুত ডিএমপি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে ককটেল অপসারণ করে।

তিনি আরও জানান, সৌভাগ্যবশত ট্র্যাক বা মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে। ট্র্যাকের এই অংশে সিসিটিভি না থাকায় সরাসরি ভিডিও পাওয়া যায়নি। তবে আশপাশের ভবন, দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। কিভাবে বিস্ফোরক সেখানে রাখা হলো, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো এবং অবিস্ফোরিত ককটেল ফেলে যাওয়ার ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি এক ঘটনায় পল্লবী থানার এক এএসআই আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে বহুজনকে গ্রেফতার করেছে ডিএমপি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪