| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১২:২১:০৩:অপরাহ্ন  |  ১২৫০০৭৩ বার পঠিত
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে আঘাত হানা ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। দেশের নানা স্থানে তীব্র কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিকভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভূমিকম্পকে কেন্দ্র করে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪