| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘোড়াশালের ৭ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ফের চালু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১৫:০৫:৫৪:অপরাহ্ন  |  ১২৫১৭০৬ বার পঠিত
ঘোড়াশালের ৭ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ফের চালু

স্টাফ রিপোর্টার: ভূমিকম্পের জেরে নরসিংদীর ঘোড়াশাল সাবস্টেশনসহ সাতটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেলেও রক্ষণাবেক্ষণ শেষে ছয়টি কেন্দ্র পুনরায় উৎপাদন শুরু করেছে। ঘোড়াশাল সাবস্টেশনও আবার বিদ্যুৎ সরবরাহে যুক্ত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) পিডিবি এক বার্তায় জানায়, বিবিয়ানা-৩ বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট ক্ষমতার স্টিম টারবাইনটি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। খুব শিগগিরই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। বাকি বন্ধ থাকা সব কেন্দ্রই ইতোমধ্যে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে সকালবেলার ভূমিকম্পের কারণে বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা-৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটির ১৩৪ মেগাওয়াট অংশ, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটির ৭৫ মেগাওয়াট, আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপির ৭৫ মেগাওয়াট অংশ বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগার ফলে ঘোড়াশাল এসএসসহ ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি সকল লাইন অচল হয়ে পড়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪