| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় নাহিদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ২০:৪৪:৩১:অপরাহ্ন  |  ১২৪৫০৭৫ বার পঠিত
প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় নাহিদের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। প্রায় আধঘণ্টা পর তিনি সেনাকুঞ্জে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪