| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৪:২৭:৪১:পূর্বাহ্ন  |  ১২৫০২৬৬ বার পঠিত
২২ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে  শনিবার (২২ নভেম্বর ২০২৫) স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার ভরিতে ১,৩৫৩ টাকা হ্রাসের ঘোষণা দেয়। নতুন হারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, যা বৃহস্পতিবারের ২ লাখ ৯ হাজার ৫২০ টাকার তুলনায় কম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছিল। স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪