| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:২৫:১৯:পূর্বাহ্ন  |  ১২৪৪৯২৬ বার পঠিত
জাতীয় সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: জাতীয় সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। বিমানবন্দরে তাকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বাগত জানান।

অবতরণের পর বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর নেন এবং নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর তাঁকে তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর জন্য আজ দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে একটি নৈশভোজ আয়োজন করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪