| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজউক চেয়ারম্যান

এক কাঠার কম জমিতে ৬-৭ তলা বাড়ি নির্মাণ বন্ধ করতে হবে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৬:২৩:৩৭:পূর্বাহ্ন  |  ১২৩০৪৩৬ বার পঠিত
এক কাঠার কম জমিতে ৬-৭ তলা বাড়ি নির্মাণ বন্ধ করতে হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি জানান, এখানে কোনো পরিকল্পনা ছাড়া মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি নির্মিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, ভূমিকম্পে ভেঙে পড়া কসাইটুলীর একটি ভবনের নকশা আগামী সাত দিনের মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হলে সেই ভবনটি সিলগালা করা হবে।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে নির্মাণ করছে, তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে তারা কাজ চালাচ্ছে।

তিনি পুরনো ও উঁচু ভবনগুলো ভেঙে একত্রিতভাবে নতুন বাড়ি নির্মাণ করার পরামর্শ দিয়ে বলেন, কম জমি হলেও যদি একাধিক প্লট নিয়ে একটি নতুন ভবন করা হয়, তবে আপাত ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হবেন।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পুরান ঢাকার কসাইটুলীর একটি ভবনের রেলিং ভেঙে তিন জনসহ দেশের ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৬৭ জন হাসপাতালে ভর্তি এবং গুরুতর ১৬ জনকে রেফার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪