| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৩:পূর্বাহ্ন  |  ১২৩৯৬৪০ বার পঠিত
২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
ছবির ক্যাপশন: ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সাময়িকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জনগণকে লঘুচাপ সংক্রান্ত যেকোনও ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪